দেশটির স্বাধীনতা সংগ্রামে উক্ত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: দেশটি হলো ভারত। ভারতের স্বাধীনতা সংগ্রামে উক্ত সংগঠন তথা কংগ্রেস ভূমিকা উল্লেখযোগ্য। নিচে বিশ্লেষণ করা হলোঃভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় উপমহাদেশ এর প্রথম রাজনৈতিক দল। ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় কংগ্রেস প্রতিষ্ঠা হলেও, অতি অল্প সময়ের মধ্যে এ দলের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবের উদ্ভব হয় এবং শেষ পর্যায়ে এ দলের নেতৃত্বে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান হয়। ১৮৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেসের কার্যক্রম দুটি প্রধান নীতি অবলম্বন করে পরিচালিত হয়। একটি হচ্ছে সরকারি কর্মকাণ্ড ও নীতিমালার অত্যন্ত সংযত ভাষায় সমালোচনা করা; আর অপরটি হচ্ছে সরকারের নিকট বিভিন্ন সংস্কার দাবি বিনয়ের সাথে উত্থাপন করা। এ সংস্কার দাবিদাওয়াগুলো ছিল মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক। ভারতীয়দের ক্রমবর্ধমান অসন্তোষ ও বিদ্রোহী মনোভাবকে নিরাপদ বহিঃপ্রকাশের পথ করে দেওয়ার জন্য কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। অল্প সময়ের মধ্যেই কংগ্রেস ভারতীয় জনগণের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রধান মঞ্চ হিসেবে আবির্ভূত হয়। তাই বলা হয়, কংগ্রেস ভারতের জাতীয়তাবাদী চেতনাকে সংগঠিত এবং সুসংহত করে জাতিকে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ধারায় প্রবাহিত করে। অবশেষে কংগ্রেস ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় এবং ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে।পরিশেষে বলা যায় যে, ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
দেশটির স্বাধীনতা সংগ্রামে উক্ত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর