উদ্দীপকের নেতার সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার কাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের নেতার সঙ্গে ফরায়জী আন্দোলনের হাজী শরীয়তল্লাহর কাজের মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে মোহনপুর থানার অধিকাংশ জনগোষ্ঠী বিভিন্ন প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামিতে লিপ্ত। গ্রামের সচেতন নাগরিক করিম সাহেব বিষয়টি উপলব্ধি করতে পেরে এ সমস্ত কুসংস্কার দূর করার লক্ষ্যে একটি ধর্মীয় আন্দোলন করেন। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও তা ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা প্রভৃতি বিষয়ে ব্যাপক অধঃপতন লক্ষ করেন। তিনি উপলব্ধি করেন, মুসলমানরা ইসলামের ফরজ বিধানগুলো ঠিকমতো পালন না করলে তাদের সার্বিক অবস্থার উন্নতি হবে না।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের নেতার সঙ্গে ফরায়জী আন্দোলনের হাজী শরীয়তল্লাহর কাজের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নেতার সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার কাজের মিল রয়েছে?…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর