শেয়ারFacebookWhatsApp

মহারানির ঘোষণাপত্র কী?

উত্তর: ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের দমনের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতীয় জনগণের ক্ষোভ ও দুঃখ প্রশমনের লক্ষ্যে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণা দেন যা মহারানির ঘোষণাপত্র নামে পরিচিত। ১৮৫৭ খ্রিষ্টাব্দে ভারতে মহাবিদ্রোহ কোম্পানি শাসনের মূলে প্রচণ্ড আঘাত হানে। ফলে কোম্পানি শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং ভারতীয় জনগণ কোম্পানির শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। ভারতীয় মহাবিদ্রোহে উভয় পক্ষের সীমাহীন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ও ভারতীয় ক্ষোভ প্রশমনের লক্ষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে রানি ভিক্টোরিয়া এই ঘোষণা দেন। এ ঘোষণাবলে কোম্পানির শাসনের বিলুপ্তি ঘোষণা করেন এবং তদানিন্তন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে ভাইসরয় নিযুক্ত করেন।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

মহারানির ঘোষণাপত্র কী?

উদ্দীপক

ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হবার পর থেকে মুসলমানদের সাথে ইংরেজদের দূরত্ব বাড়তে থাকে। মুসলমানরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক সহ সকল দিকে পিছিয়ে পড়তে থাকে। সেসময় একজন মনীষীর আবির্ভাব ঘটে। তিনি মুসলমানদের গোঁড়ামি ত্যাগ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবার পরামর্শ দেন। বিভিন্ন সভা-সমিতি ও প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে।

উত্তর

১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের দমনের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতীয় জনগণের ক্ষোভ ও দুঃখ প্রশমনের লক্ষ্যে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণা দেন যা মহারানির ঘোষণাপত্র নামে পরিচিত। ১৮৫৭ খ্রিষ্টাব্দে ভারতে মহাবিদ্রোহ কোম্পানি শাসনের মূলে প্রচণ্ড আঘাত হানে। ফলে কোম্পানি শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং ভারতীয় জনগণ কোম্পানির শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। ভারতীয় মহাবিদ্রোহে উভয় পক্ষের সীমাহীন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ও ভারতীয় ক্ষোভ প্রশমনের লক্ষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে রানি ভিক্টোরিয়া এই ঘোষণা দেন। এ ঘোষণাবলে কোম্পানির শাসনের বিলুপ্তি ঘোষণা করেন এবং তদানিন্তন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে ভাইসরয় নিযুক্ত করেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মনীষীর সাথে আমার পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের সাদৃশ্য রয়েছে। সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা ভারতে মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ। উপরন্তু মুসলমানদের ইংরেজবিদ্বেষী মনোভাব শাসক ইংরেজদের এ সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এ অবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেন। এর পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারার প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। তিনি মুসলমানদের স্বার্থেই শাসক ইংরেজদের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করতেন। উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকাণ্ডের পরিচয় পাই, তিনি তার সম্প্রদায়কে সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে প্রগতিশীলতার পথে চলার পরামর্শ দেন । তাই বলা যায়, উক্ত মনীষীর কর্মকাণ্ডের সাথে স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল আছে।

উত্তর

ভারতীয় মুসলমানদের জাগরণে উক্ত মনীষীর তথা স্যার সৈয়দ আহমদ খানের পরিচালিত আলীগড় আন্দোলনের গুরুত্ব অপরিসীম । শিক্ষাক্ষেত্রে সৈয়দ আহমদের প্রচেষ্টা ছিল মুসলমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং ধর্মীয় গোঁড়ামি দূর করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। মুসলমান সমাজের মধ্যে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ইত্যাদি সব ক্ষেত্রেই প্রগতিমূলক ভাবধারা গড়ে তুলতে তিনি একটি আন্দোলনের সূত্রপাত করেন, যা 'আলীগড় আন্দোলন' নামে সুপরিচিত। স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকতে উপদেশ দিতেন। সে জন্য ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর কংগ্রেসে যোগ দিতে তাদের নিষেধ করেন। আলীগড় আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। এ আন্দোলনের ফলে ইংরেজদের সাথে মুসলমানদের সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হয়। ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা সরকারি চাকরির সুযোগ পায়। আলীগড় বিশ্ববিদ্যালয় পাশ্চাত্য শিক্ষা ও ব্রিটিশ সহযোগিতার কেন্দ্র হয়ে ওঠে। এ আন্দোলন মুসলমান সমাজের মধ্যে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য সৃষ্টি করে এবং কংগ্রেসের প্রভাব থেকে মুসলমানদের দূরে সরিয়ে রাখে। এ আন্দোলনের ফলেই মুসলিম লীগ জন্মলাভ করে। এ আন্দোলনই পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতার পটভূমি তৈরি করে। আলীগড় আন্দোলনের শ্রেষ্ঠ অবদান মুসলমানদের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভারতীয় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং জাতীয়তাবোধ বিকাশে স্যার সৈয়দ আহমদ খানের পরিচালিত আলীগড় আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
HSCHistory 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।