বঙ্গভঙ্গ রদ করা হয় কেন?
উত্তর: মুসলমানেরা বঙ্গভঙ্গকে সমর্থন করায় হিন্দুরা ক্ষেপে যায়। তারা একে সর্বভারতীয় সমস্যা বলে চিহ্নিত করে দেশব্যাপী আন্দোলন শুরু করে। নিখিল ভারতীয় কংগ্রেস এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অচিরেই কংগ্রেস ও হিন্দু নেতৃবর্গের প্রচেস্টায় এটি জাতীয় আন্দোলনের রূপ পরিগ্রহ করে এবং দেশের সর্বত্র সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে ওঠে। গুপ্ত হত্যা, দাঙ্গা, বিভিন্ন নাশকতামূলক কার্যাদি, ব্রিটিশ পণ্য বর্জন ইত্যাদি এ আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল। ইতিহাসে এটি 'স্বদেশি আন্দোলন' নামে খ্যাত। শীঘ্রই তাদের আন্দোলন প্রবল আকার ধারণ করে। এ আন্দোলন প্রবল আকার ধারণ করে ব্রিটিশবিরোধী আন্দোলনে পরিণত হয়। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বঙ্গভঙ্গ রদ করা হয় কেন?
উত্তর