উক্ত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?
উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ খিলাফত ও অসহযোগ আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়নি।১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধে দুই প্রতিপক্ষ জার্মানি ও ব্রিটেনের মধ্যকার দ্বন্দ্বে তুরস্ক অক্ষ শক্তি জার্মানিকে সমর্থন করে। ভারর্তের মুসলমানরা এ সময় ব্রিটেনের পক্ষে অস্ত্রধারণ করতে অসম্মতি জানায়। কারণ তারা ধর্মীয় দিক থেকে তুরস্কের খলিফার অনুগত। এমতাবস্থায় ব্রিটেন তুরস্কের অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ সমাপ্তির পর তুরস্কের প্রতি অবমাননাকর 'সেভার্সের 'সন্ধি' চাপিয়ে দেয়। ফলে ভারতের মুসলমানরা 'খিলাফত আন্দোলন' শুরু করে। আন্দোলনের একপর্যায়ে মুসলমানরা সরকারের সঙ্গে অসহযোগ নীতি অনুসরণ এবং প্রয়োজনে ব্রিটিশ পণ্য বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীও এ আন্দোলনকে সমর্থন করেন এবং তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলন একসাথে পরিচালনার কথা বলেন। একপর্যায়ে 'খিলাফত ও অসহযোগ আন্দোলন চরমপন্থি রূপধারণ করে। ফলে মহাত্মা গান্ধী হঠাৎ এ আন্দোলন হতে সরে আসেন। ১৯২৩ সালে মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণা ও ১৯২৪ সালে খলিফার পদ তুলে দেবার পর এ আন্দোলনের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে।উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, খিলাফত ও অসহযোগ আন্দোলন ব্যৰ্থতায় পর্যভূষিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর