উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? তার বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে আমার পঠিত ১৯৪০ খ্রিষ্টাব্দের লাহোর প্রস্তাবের মিল লক্ষ করা যায়।১৯৩৯ খ্রিষ্টাব্দে জিন্নাহ তার 'দ্বিজাতি তত্ত্ব' ঘোষণা করেন। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। এ অধিবেশনেই বাংলার নেতা ও প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব. উত্থাপন করেন। উক্ত প্রস্তাবের প্রারম্ভে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না যদি নিম্নলিখিত মূলনীতির ওপর এটি প্রতিষ্ঠিত না হয়-১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।২. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে।৩. এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম।তাছাড়াও বলা হয় যে, সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষাকবচ রাখতে হবে। অর্থাৎ আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণেরও অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? তার বৈশিষ্ট্যগুলো লেখ।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর