মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: অসহযোগ আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুৰুত্বপূৰ্ণ পৰ্যায়। ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হত্যাযজ্ঞের প্রতিবাদে কংগ্রেস মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ব্রিটিশবিরোধী 'আন্দোলনের ভার দেয়, তাকে অসহযোগ আন্দোলন বলা হয়। ১৯২০ সালের মার্চে গান্দীলী অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় খিলাফত কমিটিও মুসলমানদের দাবি পুনর্বাস্ত করে ব্রিটিশ সরকারের সাথে অসহযোগিতার নীতি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা যৌথভাবে আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। গান্ধীজী ১৯২০ সালের ১ আগস্ট অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। এ আন্দোলনে ইংল্যান্ডের পণ্য সামগ্রী বর্জন, সরকারি খেতাব বর্জন, সরকারি অনুষ্ঠান ও স্কুল-কলেজ বর্জন, আইনসভা ও আদালত বর্জন ইত্যাদির মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরোধিতা করা হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর