আরমান সাহেবের কথায় বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণটি প্রতিফলিত হয়েছে ।
বঙ্গভঙ্গ ছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯০৫ সালের বক্তাভঙ্গের পেছনের কারণগুলোর মধ্যে অর্থনৈতিক কারণ ছিল অন্যতম। সেই সময় কলকাতা হয়ে ওঠেছিল আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। প্রাদেশিক রাজধানী কলকাতাকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল। পূর্ববঙ্গে উৎপাদিত পাট দিয়ে পাটকলগুলো স্থাপিত হয়েছিল কলকাতার আশেপাশে। এছাড়া শিক্ষা-দীক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ও অন্যসব ক্ষেত্রে বঞ্চিত ছিল পূর্ববঙ্গ। এদেশের অধিবাসীরা কলকাতার জমিদার, আমলা ও আইনজীবীদের শোষণের শিকার হয়।
উদ্দীপকে দেখা যায়, পূর্ববঙ্গের কৃষকরা শ্রম দিয়ে ফসল ফলাত আর কলকাতা থেকে জমিদাররা এসব নিয়ে যেত। ঢাকায় কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান কিছুই ছিলনা। কারণ সব উন্নয়নমূলক কাজ হতো কলকাতাকে ঘিরে। উদ্দীপকে বর্ণিত ঘটনা বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণকে প্রতিফলিত