উদ্দীপকের ঘটনাটি পাঠ্যপুস্তকের বঙ্গভঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: লর্ড কার্জনের “ভাগ কর, শাসন কর” নীতির প্রয়োগের ফলে ১৯০৫ সালে বাংলাকে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ করা হয়। পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। কিন্তু এই বিভাজনে পশ্চিম বাংলার সাহিত্যিক, রাজনৈতিক সহ বিভিন্ন মহলের অসন্তুষ্টি দেখা যায়। যার ফলে ক্রমাগত বিরোধিতা ও অসহযোগিতার প্রেক্ষিতে তীব্র আন্দোলনের ফলে ১৯১১ সালে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে। উদ্দীপকেও দেখা যায়, শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনৈতিক মতাদর্শের কারণে জার্মানি দেশটি বিভক্ত হয়ে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে আবারও দুই জার্মানি একত্রিত হয়। অর্থাৎ জার্মানি বিভক্ত হওয়ার সাথে যেমন বঙ্গভঙ্গের মিল রয়েছে, তেমনি একইভাবে পরবর্তীতে একত্রিত হওয়ার সাথে বঙ্গভঙ্গ রদের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি পাঠ্যপুস্তকের বঙ্গভঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ।