উদ্দীপকে উল্লিখিত মনীষীর সাথে আমার পাঠ্যবইয়ে আলোচিত স্যার সৈয়দ আহমদ খান (Sir Syed Ahmed Khan)-এর কাজের মিল রয়েছে।
স্যার সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে একটি বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারতে মুসলমানদের পিছিয়ে পড়া ও তাদের শোচনীয় অবস্থায় নিপতিত হওয়ার অন্যতম কারণ তাদের ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা। উপরন্তু মুসলমানদের ইংরেজবিদ্বেষী মনোভাব ইংরেজদের মুসলমান সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এমতাবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা প্রসারের লক্ষ্যে তিনি 'আলীগড় আন্দোলন' (Aligarh movement) এর সূচনা করেন। তিনি ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্কোন্নয়নের কোন বিকল্প নেই বলে মনে করতেন।
উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকান্ডের পরিচয় পাই, তিনি তার সম্প্রদায়কে সকল প্রকার ধর্মীয় গোঁড়ামী ত্যাগ করে, প্রগতিশীল ভাবধারায় পরিচালিত হবার পরামর্শ দেন। উক্ত মনীষীর কর্মকাণ্ডের সাথে আমরা স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল খুঁজে পাই।