উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা আমার পাঠ্যবইয়ের স্বদেশি আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে ২০২০ সালের ৫ মে ভারতীয় ও চীনা সেনারা তাদের নিয়ন্ত্রণ রেখা পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হবার প্রতিবাদে ভারত 'বয়কট চীন' কর্মসূচি গ্রহণ করে। পুরোভারত জুড়ে তখন একটাই স্লোগান 'চীনের জিনিস চাই না' এছাড়াও কোলকাতার বড় বাজারে চীনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানায়। স্বদেশী আন্দোলন ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এ আন্দোলন ১৯০৫ সালের বঙ্গভঙ্গ হতে উদ্ভূত হয়ে ১৯০৮ সাল পর্যন্ত চলমান ছিল। এ আন্দোলন ছিল গান্ধী-পূর্ব আন্দোলনসমূহের মধ্যে সর্বাপেক্ষা সফল। স্বদেশি আন্দোলনে ভারতবর্ষের লোকজন ইংরেজদের জিনিসপাতি ক্রয় করা বন্ধ করে দিয়েছিল। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের সাথে স্বদেশী আন্দোলনের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর