উদ্দীপকের বিষয় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? এর দুটি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ।বঙ্গভঙ্গ ছিলো বাংলার রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯০৫ সালে লর্ড কার্জন এর গৃহীত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উদ্দীপক উত্তরবঙ্গের রাজশাহী বিভাগকে ভাগ করা বাংলার ভাগ করার সাথে মিল রয়েছে। এতে পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ গঠন হয়। বঙ্গভঙ্গের দুটি কারণ ব্যাখ্যা করা হলো- প্রথমত, প্রশাসনিক কারণে বঙ্গকে বিভক্ত করা হয়। প্রদেশের বিপুল জনসংখ্যা ছিলো। এই বিশাল জনসংখ্যা ও বিশাল আয়তনের অঞ্চলকে একজন প্রশাসক দ্বারা সুচারুভাবে শাসন করা সম্ভব নয়। অন্যদিকে আসাম প্রদেশ ছিলো অপেক্ষাকৃত ছোট প্রদেশ ও জনসংখ্যা কম। এজন্য বাংলা বিভক্ত করে পূর্ব বঙ্গ ও আসাম নামে প্রদেশ গঠন করে যাতে সহজে একজন প্রশাসক দ্বারা শাসন করা সহজ হয়। দ্বিতীয়ত, রাজনৈতিক কারণ ছিলো অন্যতম কারণ। এই সময় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। ভারতীয় কংগ্রেস গঠনের ফলে মানুষের মনে জাতীয়তাবাদী ধারণ জাগ্রত হয়। এতে বৃটিশরা বাংলা বিভক্ত করে। ভাগ কর ও শাসন কর নীতি এই সময় সাড়া জাগে। তাই বাংলাকে বিভক্ত করে একটি সম্প্রদায়কে নিজদের অনুকূলে রেখে অপরকে শাসন করার পরিকল্পনা করা হয়। এ সস্ময় মুসলিমরা রাজনৈতিকভাবে সচেতনতা লাভ করে। ফলে তারা নিজেদের উন্নয়নের জন্য বাংলা বিভক্ত করতে চাই।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? এর দু…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর