উদ্দীপকের বৈঠকসমূহ পাঠ্যপুস্তকের কোন বৈঠকের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বৈঠকসমূহ পাঠ্যপুস্তকের 'গোলটেবিল বৈঠক'-এর সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের বৈঠকগুলো যেমন ভিন্ন মতাবলম্বী দলের মধ্যে শান্তি স্থাপনের জন্য ডাকা হয়। তেমনি গোলটেবিল বৈঠক ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কার করা।উদ্দীপকের প্রথম বৈঠকে 'ক' দল অংশগ্রহণ করেনি এবং তৃতীয় বৈঠকে 'খ' দল যোগদান করেনি। তেমনি গোলটেবিল বৈঠকও বিভিন্ন রাজনৈতিক দল ও সম্প্রদায় বিভিন্ন সময়ের বৈঠকে অংশগ্রহণ করেনি।উদ্দীপকের সবগুলো বৈঠক ব্যর্থ হয় ঠিক তেমনি গোলটেবিল বৈঠকও সমঝোতা ছাড়া ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে যেমন বিভিন্ন মতাদর্শ দল ছিল ঠিক তেমনি গোলটেবিল বৈঠকও বিভিন্ন মতাদর্শের দল ছিল।সুতরাং উদ্দীপকের বৈঠকের সাথে আমার পাঠ্যপুস্তকের 'গোলটেবিল বৈঠক'-এর সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বৈঠকসমূহ পাঠ্যপুস্তকের কোন বৈঠকের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর