উক্ত প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল- ব্যাখ্যা কর।
উত্তর: আমার মতে, উক্ত প্রস্তাব তথা ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। উক্তিটি যথার্থ।১৯৪০ সালে লাহোরে মুসলিম লীগের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। তার মতে, ভারতে হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি। তাদের আলাদা সুন্দর জীবনযাপনের জন্য পৃথক আবাসভূমি থাকা প্রয়োজন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক এ অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।লাহোর প্রস্তাবে বলা হয়, ১৯৩৫. সালের ভারত শাসন আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিহার করে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি এলাকাসমূহকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। এতে আরও বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। যার ফলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট মূল প্রস্তাবের উল্লেখ না থাকলেও পাকিস্তান নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জন্ম লাভ করে। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তানের দুই অংশের মাঝে নানা অমিল ও দ্বন্দ্ব এবং বৈষম্যকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয় লাভের মধ্য দিয়ে বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের বীজ নিহিত ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল- ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর