কৃষক রহিম মিয়ার অভিব্যক্তিতে লর্ড রিপনের যেসব বিষয় ফুটে উঠেছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের কৃষক রহিম মিয়ার অভিব্যক্তিতে লর্ড রিপনের নানাবিধ সংস্কারের বিষয় ফুটে উঠেছে।লর্ড রিপন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদার নৈতিক দলের সদস্য ছিলেন। লর্ড লিটনের পদত্যাগের পর ১৮৮০ খ্রিষ্টাব্দে তিনি ভারতের ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন। তার রাজত্বকাল ব্রিটিশ ভারতের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য একজন শান্তিপ্রিয় ও উদারনৈতিক শাসক হিসেবে তিনি সাম্রাজবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি ভারতবাসীর রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। লর্ড রিপন রাজনীতির ক্ষেত্রে এক উদারনীতি অবলম্বন করে জনগণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। শিক্ষার উন্নয়নের জন্য তিনি হান্টার কমিশন (Hunter Commission) নামে 'একটি শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়া Vernacular Press Act নামে সংবাদপত্র আইনের সংস্কার করে ভারতবাসীকে রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। এভাবে লর্ড রিপন তার সৎ প্রচেষ্টার দ্বারা ভারতীয় জনগণের হৃদয় জয় করে ব্রিটিশ শাসনের ইতিহাসে একজন শ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করে চিরস্মরণীয় হয়ে আছেন।উদ্দীপকে বলা হয়েছে লর্ড রিপন ছিলেন এক গৌরবোজ্জ্বল আসনের অধিকারী। তিনি শান্তিপ্রিয়, সাম্রাজ্যবাদ বিরোধী ও শান্তি নীতিতে বিশ্বাসী ছিলেন। উদ্দীপকের শাসকের মতো আমার পাঠ্যবইয়ের ব্রিটিশ শাসক লর্ড রিপনের (১৮৮০-১৮৮৪) কর্মকান্ডের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কৃষক রহিম মিয়ার অভিব্যক্তিতে লর্ড রিপনের যেসব বিষয় ফুটে উঠেছে তা বর…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর