কমিশনের প্রস্তাবসমূহ শেষপর্যন্ত ভয়াবহ পরিণতি লাভ করে- তোমার মতামত দাও।
উত্তর: ক্যাবিনেট মিশনের প্রস্তাবসমূহ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার কাঠামো তৈরি করা হলেও আসলে তা শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি লাভ করে বলে আমি মনে করি।ক্যাবিনেট মিশনের প্রধান প্রস্তাব ছিল ভারতের বিভক্তি রোধ করা। মিশনটি প্রস্তাব দেয় যে কেন্দ্রীয় সরকার কেবল প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক বজায় রাখবে। এখানে প্রাদেশিক সরকারগুলো স্বায়ত্তশাসিত থাকবে। তবে এই প্রস্তাবগুলো কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতবিরোধের কারণে কার্যকর হয়নি। মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পৃথক রাষ্ট্রের দাবি জানায় যা প্রস্তাবের সাথে সাংঘর্ষিক ছিল। মিশনের ব্যর্থতার ফলাফল ছিলো ভারত ও পাকিস্তানের বিভক্তি। দেশ বিভাগের প্রক্রিয়া দ্রুত হওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। সীমান্ত নির্ধারণ, হত্যা, লুটপাট, সাম্প্রদায়িক সংঘাতের মতো বহু অপরাধের প্রভাব লক্ষ্য করা যায়। দেশ বিভাগের ফলে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় যা আজও বিদ্যমান রয়েছে। অর্থনৈতিক সম্পদের বিভাজন ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনও অত্যন্ত জটিল হয়ে পড়ে।তাই বলা যায়, ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলো কার্যকর করার প্রচেষ্টা সত্ত্বেও বিভক্তি ও সাম্প্রদায়িক সংঘাত এড়ানো সম্ভব হয়নি। অতএব একথা প্রমাণিত হয়, কমিশনের প্রস্তাবসমূহ শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি লাভ করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কমিশনের প্রস্তাবসমূহ শেষপর্যন্ত ভয়াবহ পরিণতি লাভ করে- তোমার মতামত দাও।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর