উক্ত ব্যক্তির কার্যক্রম তার সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় কী ধরনের প্রভাব বিস্তার করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: সৈয়দ আহমেদ খানের কার্যক্রম তার সম্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় ব্যপক প্রভাব বিস্তার করে। নিচে পাঠ্য বই অনুসারে বিশ্লেষণ করা হলোঃ পশ্চাৎপদ মুলমানদের উচ্চ শিক্ষা বিশেষ করে ইংরেজি শিক্ষার প্রয়োজন উপলব্ধি করে সৈয়দ আহমেদ খান বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এই লক্ষ্যে তিনি ১৮৫৮ সালে মোরারাদাবাদে একটি বিদ্যালয় খোলেন। একই ভাবে তিনি ১৮৬৪ সালে গাজীপুরে 'আলিগড় বৈজ্ঞানিক সমিতি' যার উদ্দেশ্য ছিল পাশ্চাত্যের বিভিন্ন বই ভারতীয় ভাষায় অনুবাদ করা।সৈয়দ আহমেদ খানের চিন্তাধারা ও কাজকর্ম ভারতবর্ষে মুসলমানদের মধ্যে একটি নতুন চেতনার জন্ম দেয়। এর প্রভাবে প্রভাবান্বিত এই মুসলমান বুদ্ধিজীবীরাই পরবর্তীতে আলিগড় আন্দোলনের সূচনা করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অধিকার নিশ্চিত করা। তবে এই আন্দোলন গোঁড়া মৌলবি ও মোল্লাদের বিরোধিতা সম্মুখীন হয়। নিজের বিভিন্ন উদ্যোগ ও বৃটিশদের পৃষ্ঠপোষকতার ফলে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে সৈয়দ আহমদ ভারতবর্ষের জাতীয় নেতায় পরিণত হন। ১৮৭৮ সালে লর্ড লিটন তাঁকে রাজকীয় আইনসভায় মনোনয়ন দান করেন। ১৮৮৭ সালে লর্ড ডাফরিন তাঁকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন। ১৮৮৮ সালে বৃটিশ সরকার তার নাইটহুড প্রদান করে। এর পর থেকে তিনি স্যার সৈয়দ আহমদ; হিসাবে পরিচিত হতে থাকেন। পরিশেষে বলা যায় যে, সৈয়দ আহমেদ খানের কার্যক্রম তার সম্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় ব্যপক প্রভাব বিস্তার করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির কার্যক্রম তার সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় কী ধরনে…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর