ব্রিটিশ আমলের উক্ত আন্দোলন ভারতবর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণে যে ভূমিকা রেখেছিল তা বিশ্লেষণ কর।
উত্তর: ব্রিটিশ আমলে আন্দোলন অর্থাৎ আলীগড় আন্দোলন ভারতবর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।ভারতীয় মুসলমানগণ ব্রিটিশ শিক্ষার প্রতি অনীহার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রেই পিছিয়ে পড়ে। ফলে তারা দুঃখ-দুর্দশায় নিপতিত হয়। স্যার সৈয়দ আহমদ খান প্রথমে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে তাদেরকে শিক্ষিত করে তুলতে সচেষ্ট হন আলীগড় আন্দোলনের মাধ্যমে। এছাড়া আলীগড় আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটে। মুসলমানরা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয় এবং মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ব্রিটিশ আমলে আলীগড় আন্দোলন ভারতবর্ষে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণে যথেষ্ট ভূমিকা রেখেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ব্রিটিশ আমলের উক্ত আন্দোলন ভারতবর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জ্ঞান-বিজ…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর