উদ্দীপকে করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে কোন আন্দোলনের সূত্রপাত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে আলীগড় আন্দোলনের সূত্রপাত হয়।১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের ব্যর্থতা ভারতীয় মুসলমানদের মধ্যে নিরুৎসাহ ও হতাশার সৃষ্টি করে। মুসলমানদের এ অবস্থা থেকে পুনরুদ্ধার ও তাদের পুনর্জাগরণের জন্য স্যার সৈয়দ আহমদ খান ভারতে আলীগড়কেন্দ্রিক যে আন্দোলন সৃষ্টি করেন, ইতিহাসে তা 'আলীগড় আন্দোলন' নামে পরিচিত। এ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলিম সম্প্রদায়কে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও পশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বেনারসে 'ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি' নামে একটি সংস্থা গঠন করেন। এছাড়া আলীগড় কলেজ আধুনিক ভাবধারা, চিন্তাচেতনা জাগ্রত ও রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছিল। আলীগড় আন্দোলনের ফলে মুসলিম সমাজে এক নবজাগরণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব তার এলাকার লোকজনের পিছিয়ে পড়ার জন্য আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেন। যা পাঠ্য বইয়ের আলীগড় আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।অতএব বলা যায়, করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে আলীগড় আন্দোলনের সূত্রপাত হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ …
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর