'ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধিতা করে তিনি ভারতীয়দের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দেন'-উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধিতা করে তিনি তথা লর্ড রিপন ভারতীয়দের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দেন। উক্তিটি যথার্থ।লর্ড রিপন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য ছিলেন। লর্ড লিটনের পদত্যাগের পর ১৮৮০ খ্রিষ্টাব্দে তিনি ভারতের ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন। তার রাজত্বকাল ব্রিটিশ ভারতের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য একজন শান্তিপ্রিয় ও উদারনৈতিক শাসক হিসেবে তিনি সাম্রাজবাদী নীতির ঘোর বিরোধী - ছিলেন। তিনি ভারতবাসীর রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার প্রতি -শ্রদ্ধাশীল ছিলেন। লর্ড রিপন রাজনীতির ক্ষেত্রে এক উদারনীতি অবলম্বন করে জনগণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। শিক্ষার উন্নয়নের জন্য তিনি হান্টার কমিশন নামে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়া Vernacular Press Act নামে সংবাদপত্র আইনের সংস্কার করে ভারতবাসীকে রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। এভাবে লর্ড রিপন তার সৎ প্রচেষ্টার দ্বারা ভারতীয় জনগণের হৃদয় জয় করে ব্রিটিশ শাসনের ইতিহাসে একজন শ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করে চিরস্মরণীয় হয়ে আছেন।অতএব, লর্ড রিপন ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধিতা করে ভারতীয়দের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দেন- তা নিঃসন্দেহে বলতে পারি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধিতা করে তিনি ভারতীয়দের রাজনৈত…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর