'প্রস্তাবের পর একটি আইনের মাধ্যমে এ অঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্রের, জন্ম হয়'- প্রস্তাব ও উক্ত আইনের উল্লেখপূর্বক উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত প্রস্তাবের ফলে অর্থাৎ লাহোর প্রস্তাবের ফলে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল- উক্তিটি যথার্থ।১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সংবলিত লাহোর প্রস্তাব গৃহীত হয়। মূলত ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই অনুভূত হচ্ছিল। মুসলিম লীগ সভাপতি মুহম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বে ঘোষণা করেন, "আমাদের সামনে উন্মুক্ত একমাত্র পথ। হলো প্রধান জাতিগুলোর স্বতন্ত্র মাতৃভূমি গঠনে সহায়তা করে। ভারতকে দুটি স্বশাসিত জাতীয় রাষ্ট্রে বিভক্ত করা।” তিনি বলেন ভারতে হিন্দু-মুসলিম দুটি আলাদা জাতি। ধর্মভিত্তিক জাতিতত্ত্ব প্রয়োগ করে তিনি মুসলমানদের জন্য স্বতন্ত্র মাতৃভূমি ও রাষ্ট্র দাবি করেন। মুহম্মদ আলী জিন্নাহর প্রদত্ত দ্বিজাতি তত্ত্বকে ভিত্তি করেই লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলের যেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলা হয়। কংগ্রেস ও কলকাতার হিন্দু পত্রিকাগুলো লাহোর প্রস্তাবের তীব্র সমালোচনা করা হয়। পরবর্তীতে এ প্রস্তাবের উপর ভিত্তি করে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।পরিশেষে বলা যায়, লাহোর প্রস্তাবের আলোকেই দুটি স্বাধীন রাষ্ট্র তথা ভারত-পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'প্রস্তাবের পর একটি আইনের মাধ্যমে এ অঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্রের, …
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর