উদ্দীপকের যে ভাইসরয়ের কথা বলা হয়েছে তার সংস্কারমূলক কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে যে ভাইসরয়ের কথা বলা হয়েছে তিনি হলেন লর্ড রিপন।লর্ড রিপন ছিলেন ভারতীয় উপমাদেশের ব্রিটিশ বেনিয়া শাসনের ইতিহাসে এক, গৌরব উজ্জ্বল আসনের অধিকারী। তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং স্বায়ত্তশাসন, স্বাতন্ত্র্যবাদ ও শান্তি নীতিতে বিশ্বাসী ছিলেন। তার গৃহীত ব্যবস্থায় রাজ্যে শান্তি বিরাজ করছিল এবং জনগণ সন্তুষ্ট ছিল। ভারত উপমহাদেশের ইতিহাসে দেখা যায় লর্ড রিপন সংস্কার কার্যাদির ক্ষেত্রে শাসনব্যবস্থা ও রাজস্ব-পরিচালনা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। উপমহাদেশে স্বায়ত্তশাসন প্রবর্তনের ক্ষেত্রে লর্ড রিপনই পথপ্রদর্শক এ কথা নিঃসন্দেহে বলা চলে। লর্ড রিপন এসব ব্যবস্থার মাধ্যমে জনগণের নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার প্রভৃতি স্থানীয় শাসন পরিচালনার ব্যবস্থা করে একে গণতন্ত্রের ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সংস্থায় সরকার 'মনোনীত সদস্য রাখার এবং এসব প্রতিষ্ঠানে সরকারি পরিদর্শনের ব্যবস্থা করেন। এছাড়া জনসাধারণের উন্নতির জন্য তিনি নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ কার্যকর করেছিলেন। তিনি শিক্ষাব্যবস্থার উন্নয়নকল্পে Hunter Commission গঠন করেন। দেশীয় ভাষায় সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। এছাড়া তিনি ফ্যাক্টরি আইন, "স্থানীয় স্বায়ত্তশাসন আইন, প্রজাস্বত্ব আইন, অবাধ বাণিজ্য প্রবর্তন করেন।পরিশেষে বলা যায়, লর্ড রিপন একজন প্রজাকল্যাণী শাসক ছিলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যে ভাইসরয়ের কথা বলা হয়েছে তার সংস্কারমূলক কার্যাবলি আলোচন…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর