উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক দল গঠনের সাথে ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক দল গঠনের মিল রয়েছে? পটভূমি লেখ।
উত্তর: উদ্দীপকের সংগঠনের সাথে আমার পাঠ্যবইয়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের সাদৃশ্য পরিলক্ষিত হয়।ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা। এটি ভারতীয়দের সর্বপ্রথম ও সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠলে ১৮৫৭ সালের পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন, গড়ে ওঠে। যেমন- ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি', ১৮৫১ সালে বাংলায় প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যালোসিয়েশন'। এসব সংগঠন তাদের অধিকার আদায়ে বিক্ষিপ্তভাবে কাজ করতে থাকে। কিন্তু তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে কোনো দাবি-দাওয়া বা সুযোগ-সুবিধা আদায় করতে পারেনি। এ অবস্থায় ভারতের শিক্ষিত রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ সরকারের সহযোগিতা ও নিজেদের অধিকার আদায়ের জন্য একটি সমন্বিত সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এই সংগঠনটি ভারতের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিল।উদ্দীপকে বলা হয়েছে আমাদের প্রতিবেশী একটি দেশের সচেতন ব্যক্তিবর্গ তাদের অধিকার আদায়ের জন্য বিক্ষিপ্তভাবে কাজ করে। এ অবস্থায় সরকারকে সহযোগিতা ও নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের একটি সমন্বিত সংগঠন গড়ে তোলার প্রয়োজন পড়ে এবং তারা একটি সংগঠন গড়ে তোলে। এ সংগঠনটি দেশটির স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং এ সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক দল গঠনের সাথে ভারত উপমহাদেশে কোন রাজনৈতি…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর