দেশি পণ্য কিনে হও ধন্য- এ উক্তির আলোকে উক্ত আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: "দেশি পণ্য কিনে হও ধন্য”- এই উক্তিটি স্বদেশি আন্দোলনের' মূল চেতনার প্রতিফলন।ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে প্রকট আন্দোলন গড়ে উঠেছিল তা ইতিহাসে স্বদেশি আন্দোলন নামে খ্যাত। এ আন্দোলনের দুটি মূলসূচি ছিলো। একটি বয়কট অপরটি স্বদেশি। এই আন্দোলনের তাৎপর্য ব্যাপক। স্বদেশি আন্দোলনের শুধু পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন ছিল, যা ভারতীয় জাতীয়তাবাদকে উজ্জীবিত করে।স্বদেশি আন্দোলনের ফলে দেশীয় তাঁতশিল্প, কুটির শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ঢাকাই মসলিন, খদ্দর কাপড়ের চাহিদা বাড়ে। ব্রিটিশ পণ্যের বয়কট শুরু হয়। ব্রিটিশদের পণ্যের জামদানি কমে যায়। দেশে সাবান, লবণ, চিনি ও চামড়া দ্রব্য তৈরির কারখানা তৈরি হয়। দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। শ্রমিকরা কাজের সুযোগ পাই। এ আন্দোলনে ছাত্ররা ব্যাপকভাবে সম্পৃক্ত হন। ফলে তাদের. মধ্যে প্রবল দেশপ্রেম ও জাতীয়তাবাদের ধারণা প্রকাশ হতে থাকে, যা এই দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোথাও কোথাও বিলেতি পণ্যকে পুড়িয়ে ফেলে মূলত স্বদেশি আন্দোলনের মূলমন্ত্রই ছিলো বিলেতি পণ্য বর্জন করা ও দেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়। এতে করে ব্রিটিশদের অর্থনীতিতে ব্যাপক ধ্বস নামে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
দেশি পণ্য কিনে হও ধন্য- এ উক্তির আলোকে উক্ত আন্দোলনের তাৎপর্য বিশ্ল…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর