উদ্দীপকে উল্লিখিত ভাইসরয়দের মাঝে একমাত্র ব্যতিক্রম হিসেবে যিনি ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন তাঁর সংস্কারের তিনটি পদক্ষেপ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ভাইসরয়দের মধ্যে একমাত্র ব্যতিক্রম হিসেবে যিনি ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন, তিনি হলেন লর্ড রিপন। লর্ড রিপন ছিলেন একজন উদারপন্থি ভাইসরয়, যিনি ভারতীয়দের জন্য বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন।তাঁর সংস্কারের ৩টি পদক্ষেপ হলো-১. স্থানীয় স্বশাসন ব্যবস্থা চালু : লর্ড রিপন ১৮৮২ সালে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে পৌরসভা ও জেলা বোর্ড গঠন করে স্থানীয় জনগণকে প্রশাসনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে ভারতীয়দের গণতন্ত্রের ধারণা লাভে সহায়তা করে।২ . আইন কমিশনের সংস্কার (ইলবাট বিল): ১৮৮৩ সালে লর্ড রিপন ইলবাট বিল প্রবর্তন করেন। এই বিলের মাধ্যমে আইন কমিশনের সংস্কার করেন। এর আগে ব্রিটিশদের এদেশীয় বিচারকরা বিচার করতে পারত না, কিন্তু এই আইনের মাধ্যমে ভারতীয়রাও ব্রিটিশদের বিচার করার অধিকার পায়।৩ . শিক্ষা ক্ষেত্রে সংস্কার: ১৮৮২ সালে লর্ড রিপন শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য একটি কমিশন গঠন করেন যা 'Hunter Commissin [গণিত] নামে পরিচিত। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উন্নয়নের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এটি নারী শিক্ষা প্রসারে ভূমিকা রাখে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ভাইসরয়দের মাঝে একমাত্র ব্যতিক্রম হিসেবে যিনি ভারত…
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর