তুমি কি মনে কর বিষয়টির পিছনে শুধুমাত্র প্রশাসনিক কারণই বিদ্যমান ছিল? যুক্তি দাও ।
উত্তর: না। বিষয়টির পিছনে শুধুমাত্র প্রশাসনিক কারণই দায়ী নই। নিম্মে বঙ্গভঙ্গের কারণসমূহ বিস্তারিত বর্ণনা করা হলঃ প্রশাসনিক কারণঃ বঙ্গভঙ্গের মূল কারণ ছিল মূলত প্রশাসনিক সংষ্কার পরিকল্পনা। বাংলা বিশাল প্রদেশ হওয়ায় এর শাসনভার ছিল কষ্টসাধ্য। বাংলার আয়তন ছিল ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল। লর্ড কার্জন একে প্রশাসনিক সংস্কার নামে অভিহিত করেন। রাজনৈতিক কারণঃ ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্যে শিক্ষার প্রসারের সাথে সাথে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং এর ফলে ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে। তখন এসব আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল ছিল কলকাতা। ঢাকাকে রাজধানী করে সরকার আন্দোলনকে দমন করার চেষ্টা করে। এছাড়া ব্রিটিশদের বঙ্গভঙ্গের পেছনে আরো কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যেমন: ক. জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা: ১৮৮৫ সালে 'ভারতীয় জাতীয় কংগ্রেস' নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয়। কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে বিশেষ করে 'বাংলা প্রেসিডেন্সিতে' জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রতে পরিণত হয়। এ আন্দোলনের কেন্দ্রস্থল ছিল কলকাতা শহর। সুচতুর ইংরেজ সরকার এ জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ এবং আন্দোলনকারীদের মেরুদন্ড- ভেঙ্গে দেয়ার জন্য বঙ্গভঙ্গ করতে উদ্যোগী হয়। ব্রিটিশ সরকার 'ভাগ কর ও শাসন কর' নীতি অবলম্বন করে। খ. 'ভাগ কর ও শাসন কর' নীতি বাস্তবায়ন: ব্রিটিশরা প্রথম থেকেই এই উপমহাদেশে ভাগ কর শাসন কর নীতিতে প্রতিষ্ঠিত ছিল। তাদের শাসন ও ভোগের প্রয়োজনে যেকোন সময় বিভিন্ন প্রদেশ বিভক্ত করত। গ. মুসলমানদের দাবি: নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ববাংলার মুসলমানরা নিজেদের ভাগ্যোন্নয়নের সুযোগ পাবে। হিন্দু সম্প্রদায় প্রভাবিত কলকাতার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নিভর্রশীলতা হ্রাস পাবে। মুসলমানরা চাকরি ও ব্যবসায়-বাণিজ্যে উন্নতি লাভ করতে পারবে। অর্থনৈতিক কারণঃ বঙ্গভঙ্গের পূর্বে যাবতীয় শিল্প, ব্যবসায়-বাণিজ্যি, অফিস-আদালত, কলকারখানা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি কলকাতার কেন্দ্রিভূত ছিল। ফলে পূর্ববঙ্গের মুসলমানরা সর্বত্রই পিছিয়ে পড়েছিল। অধিকাংশ মুসলমান জনগণ তখন ভাবতে শুরু করে যে, বঙ্গভঙ্গ হলে তারা অর্থনৈতিক উন্নতি অর্জনের সুযোগ পাবে। সামাজিক কারণঃ ব্রিটিশ শাসনামলে মুসলমান সম্প্রদায় বিভিন্নভাবে শোষিত ও বঞ্চিত হতে থাকে। ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদারনীতি এবং মুসলমানদের প্রতি বৈরী নীতি অনুসরণ করত। মুসলমানরা সামাজিক প্রভাব-প্রতিপত্তিহীন একটি দরিদ্র, রিক্ত ও নিঃস্ব সম্প্রদায়ে পরিণত হয়। সুতরাং লর্ড কার্জন কর্তৃক বঙ্গবঙ্গের চিন্তা-ভাবনা শুরু হলে পূর্ববাংলার মুসলমান সম্প্রদায় স্বভাবতই এর প্রতি সমর্থন জানায়। বঙ্গবঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের মুসলমানগণ তাদের হারানো প্রভাব-প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। পরিশেষে বলা যায় যে, বঙ্গভঙ্গের জন্য শুধুমাত্র প্রশাসনিক কারণই দায়ী না।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর বিষয়টির পিছনে শুধুমাত্র প্রশাসনিক কারণই বিদ্যমান ছি…
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর