উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? তার স্বরূপ ও বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের লাহোর প্রস্তাবের মিল রয়েছে।১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের অধিবেশনে মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয়, যা 'লাহোর প্রস্তাব' নামে পরিচিত। ব্রিটিশ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হলে এ. কে. ফজলুল হক, মুহাম্মদ আলী জিন্নাহর 'দ্বিজাতি' তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করে। এর প্রধান প্রস্তাব ছিল ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করা। এ প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকে আমরা দেখতে পাই, সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা শাসিত শফিগঞ্জ একটি প্রাচীন জনপদ। এখানে বসবাসরত মুসলিম ও হিন্দুপ্রধান দুটি সম্প্রদায়। একটি প্রস্তাবের ভিত্তিতে সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠী দুটি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার উদ্যোগ নেয়। যা লাহোর প্রস্তাবের সাথে সাদৃশ্যপূর্ণ।লাহোর প্রস্তাবের স্বরূপ ও বৈশিষ্ট্য হলো-১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয়' রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।২. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে।৩. এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে?…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর