উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামলার সাথে আমার পঠিত 'আগরতলা মামলার' (The Agartala Case) ১৯৬৮ সাদৃশ্য রয়েছে। ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে যে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র উদঘাটন করা হয়েছে (The Pakistan Observer, January 7, 1968)। অতঃপর সরকার ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে 'আগরতলা মামলা' নামে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করা হয় যে, তারা ভারতের সক্রিয় সহযোগিতায় অস্ত্র ও অর্থ নিয়ে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের আগরতলায় এক ষড়যন্ত্রে লিপ্ত। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডকে রুদ্ধ করে দেয়া ও বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে স্তিমিত করা এ মামলার উদ্দেশ্য ছিল। উদ্দীপকে ১৯৩০ সালে ভারতে কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ৩টি ষড়যন্ত্র মামলা দায়ের করার কথা বলা হয়েছে যা ছিল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা। এ ষড়যন্ত্রমূলক মামলার সাথে আগরতলা মামলার সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর