'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "উক্ত মামলা অর্থাৎ আগরতলা মামলা (১৯৬৮) ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় আইয়ুব খানের সরকার গ্রহণযোগ্যতা হারায়"- উক্তিটি যথার্থ। পাকিস্তান সরকার যে লক্ষ্য নিয়ে মামলা দায়ের করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়। পত্র-পত্রিকায় প্রতিদিন মামলার বিবরণ পাঠ করে জনগণের মধ্যে পাকিস্তান সরকারের বিপক্ষে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ মামলার ফলে পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানভিত্তিক শাসকশ্রেণি এবং তাদের এদেশীয় সমর্থকদের বিরুদ্ধে চূড়ান্তভাবে ঐক্যবদ্ধ হয়। জনগণ বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের কথা বিশ্বাস করার পরিবর্তে এ মামলাকে বাঙালিদের স্বাধিকার আদায়কারী আন্দোলন দমন করার জন্য পাঞ্জাবিদের ষড়যন্ত্র হিসেবে গণ্য করে। শেখ মুজিবুর রহমান অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হন। ছয় দফা ও এগার দফা কর্মসূচি এ সময় গণদাবিতে পরিণত হয়। উক্ত মামলার বিবাদীপক্ষের বক্তব্যের মধ্য দিয়ে স্বায়ত্তশাসনের দাবি ও এর যৌক্তিকতা প্রচার করার চমৎকার সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীকালে এ মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে পাকিস্তান সরকারের দুর্বলতা প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে আইয়ুব খান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে ২৫ মার্চ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, এ মামলা মিথ্যা প্রমাণিত হওয়াতেই সরকার গ্রহণযোগ্যতা হারায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যব…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর