উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মার্চ মাসের ৭ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের কারণে বিশেষ তাৎপর্যবহ। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, তাতে সরাসরি স্বাধীনতার ঘোষণা না থাকলেও বাঙালি জাতির জন্য এটি ছিল স্বাধীনতা শুরুর একটি 'সবুজ সংকেত।' বঙ্গবন্ধু এ ভাষণে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন; যার মূল বিষয় ছিল ৪টি- চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এ ভাষণে তিনি বলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" তিনি দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান। ১৯৭১ সালে ৭ মার্চের পর হতেই বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত মানসিক প্রস্তুতি গ্রহণ ও অসহযোগ আন্দোলন শুরু করে। মুক্তিযুদ্ধের নয় মাস এই ভাষণই স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়েছে বারবার। যা দীর্ঘ নয় মাস জাতিকে প্রবল মানসিক শক্তি যুগিয়েছে। উদ্দীপকে কবি নির্মলেন্দু গুণ মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণই এই মাসটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর