'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "প্রকারান্তরে এই মাস অর্থাৎ মার্চ মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু"- উক্তিটি যথার্থ। শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। তার বক্তব্যের মূল বিষয় ছিল ৪টি যথা- চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ এতে কতগুলো সুনির্দিষ্ট দিকনির্দেশনা বাঙালি জাতি পায়। ৭ মার্চের ভাষণে তিনি উপর্যুক্ত দাবির পাশাপাশি কতগুলো ঘোষণা প্রদান করেন। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। এই ঘোষণার পরপরই মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। ৮ মার্চ দেশে U.O.T.C এর নেতৃত্বে প্রশিক্ষণ শুরু হয়ে যায়। অসহযোগ আন্দোলনের ফলে দেশের সর্বত্র প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এছাড়া তৎকালীন সেনাবাহিনীর সদস্যদের জন্য এটি ছিল একটি সবুজ সংকেত (Green signal) স্বরূপ। এ সময় থেকেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও ছাত্রসহ বিভিন্ন দলের সংগ্রাম প্রতিরোধ কমিটি গঠিত হয়। প্রত্যেক জেলা, মহকুমা, থানা, ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রতিরোধ প্রস্তুতি গড়ে উঠতে থাকে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মার্চ মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর