উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের ছয় দফার সাথে মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের উপর চলতে থাকে জুলুম অত্যাচার। পাকিস্তানের এই ঔপনিবেশিক শাসন ও শোষণের যাঁতাকল থেকে মুক্তি দিতে ১৯৬৬ সালের লাহোরবিরোধী নেতাদের সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন। এই ৬ দফা দাবি আদায়ের মাধ্যমে তিনি বাঙালিকে শোষণের হাত থেকে রক্ষা করা ও বৈষম্যের হাত থেকে রক্ষা করার পরিকল্পনা করেন। মূলত এই ৬ টি দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের একটি রক্ষাকবচ। ৬ দফার প্রথম দুটি দাবি ছিল বাঙালির শাসন সংক্রান্ত। আর পরবর্তী ৩ টি দাবি হচ্ছে অর্থনৈতিক অধিকার সংক্রান্ত এবং সর্বশেষ দাবি হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষাবিষয়ক।উদ্দীপকের জনপ্রিয় নেতা 'ক' অত্র অঞ্চলের অধিকার আদায়ের জন্য বেশ কিছু দাবি পেশ করেন। এই দাবিগুলো উক্ত অঞ্চলের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের ছয় দফার সাথে মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের যে ঘটনার মিল রয়েছে তা ব্যা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর