উক্ত দেশের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল - বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত দেশ তথা ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে ভারতের অগ্রগণ্য ভূমিকা ছিল। বাংলাদেশের যুদ্ধে ভারত সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে অবদান রেখে সহায়তা করেছিল। যুদ্ধে বাংলাদেশের সাধারণ আমজনতাকে সামরিক যোদ্ধা হিসেবে রূপ দিতে তারা হালকা অশ্রু দিয়ে জনগণকে ট্রেনিং প্রদান করতে সহায়তা করেছিল। এ ছাড়াও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য তৎপর ছিলেন। তার তৎপরতায় অনেক দেশ বাংলাদেশের পক্ষে আসে। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। ভারত সরকার বিপুল অর্থ ব্যয় করে তাদের সহায়তা করেছিল। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী গঠন করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। যার ফলে দিশেহারা হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আর এরই মধ্য দিয়ে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা। তাই বলা যায়, ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত দেশের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল - …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর