ছয় দফা বাঙালির মুক্তির সনদ — ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৬৬ সালের ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়েছিল, কেননা তা ছিল বাঙালির ভালোভাবে মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় একগুচ্ছ দাবি।বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য ছয় দফা তোলা হয়। এই কর্মসূচি পাকিস্তানিদের হাতে শোষিত-বঞ্চিত বাঙালি জাতিকে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা যুগিয়েছিল। এ আন্দোলনের ধারাবাহিকতায়ই বাঙালি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। এজন্যই ছয় দফা বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ছয় দফা বাঙালির মুক্তির সনদ — ব্যাখ্যা করো।
উত্তর