উদ্দীপকের উল্লিখিত বিরোধী রাষ্ট্রগুলো যে ভূমিকা পালন করেছিল - তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বিরোধী রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিম্নে মূল্যায়ন করা হলো : যুক্তরাষ্ট্র: পাকিস্তানের অখন্ডনীতিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। পাকিস্তানি হানাদার বাহিনীদের নারকীয় হত্যাকাণ্ডের এই ঘটনা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম থেকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে আখ্যা দেয়। এছাড়াও তারা পাকিস্তানিদের অস্ত্র সরবরাহ করে। যুদ্ধের শেষ দিকে বাংলাদেশের বিজয় যখন সুনিশ্চিত, তখন বাংলাদেশ এর জয় রুখে দিতে তারা যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব দেয়। এছাড়াও তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ রুখে দিতে এবং পাকিস্তানিদের বিজয়ী করতে তৎকালীন সর্ব বৃহৎ শক্তিধর জাহাজ সপ্তম নৌবহরও পাঠায়। চীন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক ও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে চীন সোভিয়েত নীতি থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক বাঁধে। যারই পরিপ্রেক্ষিতে নিতান্ত বিবেচনাহীনভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। তাই বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীনের অত্যন্ত নেতিবাচক ভূমিকা ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বিরোধী রাষ্ট্রগুলো যে ভূমিকা পালন করেছিল - তা মূ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর