উল্লিখিত বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধের প্রধান কারণ ছিল- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উল্লিখিত বৈষম্য অর্থাৎ প্রতিরক্ষা ও অর্থনৈতিক বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোদের প্রধান কারণ ছিল না।উদ্দীপকের ছকে মাত্র দুটি বৈষম্যের কথা তুলে ধরা হয়েছে। যা বিরোধের প্রধান কারণ ছিলো না, এছাড়াও আরও অনেক বিষয়ে বৈষম্য ছিলো যার ফলে বিরোধ দেখা যায়। যেমন- রাজনৈতিক বৈষম্য, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, সামাজিক ক্ষেত্রে বৈষম্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য। রাজনৈতিক ক্ষেত্রে তার চরম বৈষম্য করে। বিভিন্ন ক্ষেত্রে তাদের নেতৃত্বের বিকাশ করতো কিন্তু এই অঞ্চলের তেমন কোনো নেতাকে সুযোগ দিত না।পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের লোকদের নিচু শ্রেণিতে দেখত। বাঙালিরা ২য় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছিল। বিভিন্ন ধরনের অবকাঠামোগত নির্মাণ করা হতো পশ্চিম পাকিস্তানে অন্যদিকে পূর্বদিক সব ক্ষেত্রে বঞ্চিত হয়। শিক্ষার বাজেটে তাদের সবচেয়ে বেশি বরাদ্দ থাকলেও পূর্ব পাকিস্তানে নামে মাত্র বরাদ্দ দিত। এভাবে তারা সবক্ষেত্রে বৈষম্য তৈরি করে।তাই বলতে পারি, উল্লিখিত বৈষম্য বিরোধের অন্যতম কারণ হতে পারে তবে প্রধান কারণ নয় বলে আমি মনে করি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উল্লিখিত বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধের প্রধান কার…
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর