তুমি কি মনে কর, উদ্দীপকের মহান নেতার দাবিতে পূর্ব বাংলার মানুষের সকল অধিকারের কথা তুলে ধরা হয়েছিল? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের মহান নেতা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের দাবিতে পূর্ব বাংলার মানুষের সকল অধিকারের কথা তুলে ধরা হয়েছিল।পাকিস্তান স্বৈরশাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তানের অধিবাসীরা ছিল অনুন্নত, অবহেলিত এবং সর্বদিক দিয়ে বৈষম্য কবলিত। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিক থেকে পূর্ব পাকিস্তানকে অনেক পিছিয়ে রাখা হয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অবহেলা ও বৈষম্যের হাত থেকে বাঁচাবার জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোর অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে তার ৬ দফা দাবি উত্তাপন করেন। উক্ত ৬ দফা ছিল একদিকে বাঙালি জাতির প্রাণের দাবি আবার অন্যদিকে, এদেশের পূর্ণ স্বায়ত্তশাসনের রূপরেখা। এ ৬ দফা মেনে নিলে বাংলার মানুষের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটত এবং পূর্ব বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেত। বস্তুত বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফার প্রত্যেকটি দফাতেই পূর্ববাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত নেতা তথা পাঠ্যবইয়ের বঙ্গবন্ধুর ৬ দফা দাবি পূর্ব পাকিস্তানের মানুষের সকল অধিকারের কথা তুলে ধরা হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের মহান নেতার দাবিতে পূর্ব বাংলার মানুষের সক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর