সাদমান যে যুদ্ধ সম্পর্কিত বই পড়েছিল সে যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সাদমান যে যুদ্ধ সম্পর্কিত বই পড়েছিল সে যুদ্ধ হলো ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণ ছিল কাশ্মীর কেন্দ্রীক।১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভক্তির পর উদ্ধৃত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে যে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা শুরু হয় এর দ্বিতীয় বহিঃপ্রকাশ হলো ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ। ১৯৪৮ খ্রিষ্টাব্দের প্রথম পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ (জম্মু ও কাশ্মীর) ভারতের নিয়ন্ত্রণ ও এক-তৃতীয়াংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আসার পর থেকেই সমগ্র কাশ্মীরের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠার অভিপ্রায়ে দেশ দুটির নানা প্রচেষ্টা ও প্রয়াসের ফলশ্রুতিতে ১৯৬৫ খ্রিষ্টাব্দে ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়। ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল যুদ্ধে ভারতকে পদানত করে ভারত শাসিত কাশ্মীর অধিকার করা এবং তা পাকিস্তান রাষ্ট্রভুক্ত করা। কিন্তু এ যুদ্ধে শোচনীয় অবস্থা অনুভব করতে পেরে সোভিয়েত ইউনিয়ন ও পাশ্চাত্য শক্তি উভয়েই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী হয়। তাদের যৌথ উদ্যোগে জাতিসংঘের কঠোর হুঁশিয়ারির ভিত্তিতে মাত্র ১৭ দিনের মাথায় ২৩ সেপ্টেম্বর যুদ্ধ বন্ধ করা হয়। এর কয়েক মাস পর ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়- যা তাসখন্দ চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে পাকিস্তান-ভারত যুদ্ধের অবসান ঘটে। সুতরাং বলা যায়, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণ ছিল কাশ্মীর ইস্যু।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
সাদমান যে যুদ্ধ সম্পর্কিত বই পড়েছিল সে যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর