উদ্দীপকে ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তার আলোকে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তার আলোকে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করা হলোঃ রাজস্ব আয় ও ব্যয়ে বৈষম্য: সরকারি রাজস্ব আয় ও ব্যয়ের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয় । মাথাপিছু আয় ও জীবনমান বৈষম্য: পাকিস্তান শাসনামলে মাথাপিছু আয় হ্রাসের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের জীবনযাত্রার নিম্নমান বজায় থাকে, যা ছিল তাদের জন্য চরম অপমান ও অসম্মানজনক । ঋণ বরাদ্দে বৈষম্য: ঋণ বিতরণকারী সংস্থাসমূহ বিশেষত পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংক, পাকিস্তান শিল্প ঋণ ও বিনিয়োগ কর্পোরেশন, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকসহ এরূপ আর্থিক প্রতিষ্ঠান ঋণ বরাদ্দে বৈষম্য করে । আমদানি-রপ্তানি বৈষম্য: পাকিস্তানের বহির্বাণিজ্য তথা আমুদানি-রপ্তানি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে ছিল। এটি পশ্চিম পাকিস্তান থেকে পরিচালিত হওয়ায় পূর্ব পাকিস্তান চরম বৈষম্যের শিকার হয় । কৃষি উন্নয়নে বৈষম্য: ১৯৪৭-১৯৪৮ সালে বিশ্বের মোট ৮১% পাট উৎপাদনের গর্বিত দাবিদার পূর্ব পাকিস্তান। অথচ কৃষি উন্নয়নে সরকারের অবহেলার কারণে ১৯৬৪-১৯৬৫ সালে তা হ্রাস পেয়ে দাঁড়ায় মাত্র ৩৫ শতাংশে । সুতরাং বলা যায় যে, পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বৈষম্য ছিলো অনেক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তার…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর