উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি লেখ।
উত্তর: উদ্দীপকে কবিতার লাইনগুলো ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে।১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ।উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর