উক্ত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের ইতিহাসে উক্ত ঘটনা তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।প্রথমত, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়। এ আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। দ্বিতীয়ত, এ আন্দোলনের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনমনে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে এবং গণদাবির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দিকে নিঃশর্ত মুক্তিদানে বাধ্য হয় পাকিস্তানি সরকার। তৃতীয়ত, এ আন্দোলনের ফলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনীত মিথ্যা আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য আইয়ুব খান রাউন্ড টেবিল বৈঠক আহ্বান করতে বাধ্য হন। চতুর্থত, পাকিস্তানি শাসকগোষ্ঠী ও এর সামরিক-বেসামরিক আমলা জনগণের ওপর, তাদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, এ আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং পরবর্তী সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হন।সর্বোপরি, এ আন্দোলনের সফলতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালি জাতিকে ব্যাপকভাবে অনুপ্রাণীত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর