উদ্ধৃতাংশটি যে ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্ধৃতাংশটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের প্রতি চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো— ১. চলমান সামরিক আইন প্রত্যাহার; ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া; ৩. গণহত্যার তদন্ত করা ও ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশকিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এ সমাবেশে সামরিক সরকারের কড়া নজর ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে। তাই কৌশলগত কারণে প্রত্যক্ষভাবে ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় তিনি বলেন, 'প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তিনি মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত ' হওয়ার আদেশও দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান। তাঁর এ ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্ধৃতাংশটি যে ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর