উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ৭ মার্চের ভাষণের কথা বলা হয়েছে।১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের প্রতি চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো-১. চলমান সামরিক আইন প্রত্যাহার;২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া;৩. গণহত্যার তদন্ত করা এবং৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।এর বাইরে আরও বেশকিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। ঘোষণায় তিনি বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশও দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান। তার এ ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর