তোমার পাঠ্যবইয়ের আলোকে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রনির দেশের দুই অঞ্চলের বৈষম্য পঠিত বইয়ের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের বিষয়টিকে ইঙ্গিত দেয়। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা ২১ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা ৩৪ ভাগ পূর্ব পাকিস্তান পেত। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র ৩১ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের ২০০০ মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব-পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এ বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে একটি প্রতীকী পোস্টার ব্যবহার করা হতো। যেমন- গরুটি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর