উদ্দীপকে শিক্ষার্থীদের দাবির আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব কোন আন্দোলনের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীদের দাবিনামাভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ছয় দফার মধ্যে বাঙালিরা তাদের স্বায়ত্তশাসন দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার . করেন। এরপর পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভগণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের 'গতিবেগ বুঝে মওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁর নীরবতা ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন। পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে। আন্দোলনে বঙ্গবন্ধুর মুক্তিসহ আইয়ুব সরকারের পতন ঘটে।উদ্দীপকে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে এই আন্দোলন গণআন্দোলনে রূপলাভকরলে সরকার রাজবন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়। একপর্যায়ে সরকার পতন ঘটে। যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাথে সাদৃশ্য রয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকের শিক্ষার্থীদের দাবিভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব ১৯৬৯ সালের গণঅভ্যুথানের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীদের দাবির আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব কোন আন্দ…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর