উক্ত ঘটনা কীভাবে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল?
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ উনসত্তরের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছিল।পাকিস্তানের স্বৈরাচারী শাসকগোষ্ঠীর দমননীতি, শোষণ-নিপীড়ন ও নির্যাতনের ফলে পূর্ব পাকিস্তানের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ছিল আইয়ুব খানের শাসনামলে সর্বাপেক্ষা শক্তিশালী আন্দোলন। এ গণআন্দোলনের গতিপ্রকৃতি লক্ষ করে ক্ষমতাসীন সরকার দিশেহারা হয়ে পড়ে এবং তা প্রতিহত করতে পাক সরকার হত্যা ও নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে আন্দোলন জোরালো হতে থাকে এবং সমগ্র দেশ বিক্ষোভে ফেটে পড়ে। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইয়ুব খান শেখ মুজিবসহ সকল রাজবন্দিদের বিনাশর্তে মুক্তি প্রদান করেন এবং ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। ১৯৭০ সালের র্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পিছনে '৬৯-এর গণঅভুত্থানের প্রভাব ছিল প্রত্যক্ষ এবং সক্রিয়। বাঙালির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং রাঙালি জাতির স্বাধিকার অর্জনের প্রশ্নে শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বদা অটল এবং প্রতিবাদমুখর। '৬৯-এর গণআন্দোলন শেখ মুজিবসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির পথ সুগম করেছিল। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। আর জাতীয়তাবোধের ওপর ভিত্তি করেই তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ডাক দেয় এবং ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য।সর্বোপরি, উদ্দীপকে উল্লিখিত ঘটনা অর্থাৎ উনসত্তরের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল তা নিঃসন্দেহে বলা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনা কীভাবে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল?
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর