উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে।পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা ২৫ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা ৩৪ ভাগ পূর্ব পাকিস্তান পেত। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। গৃহনির্মাণ ও অন্যান্য ব্যয়ের মাত্র ১২% পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তারে উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের ২০০০ মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এ বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে একটি প্রতীকী পোস্টার ব্যবহার করা হতো। যেমন- গরুটি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্য…
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর