উদ্দীপকের ব্যক্তির কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যক্তির কার্যক্রম পাঠ্যপুস্তকের ছয় দফা দাবির ঘটনাকে ইঙ্গিত করে।পাকিস্তানি শাসনামলে আমরা পূর্ব বাংলার অধিবাসীরা ছিলাম অনুন্নত অবহেলিত এবং বৈষম্য কবলিত। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক এমন কোনো দিক নেই যেখানে আমরা বৈষম্যের শিকার ছিলাম না। এমন এক অবস্থায় শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অবহেলা ও বৈষম্যের হাত থেকে বাঁচানোর জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে তার ছয় দফা দাবি উত্থাপন করেন। উক্ত ছয় দফা ছিল একদিকে বাঙালি জাতির প্রাণের দাবি, আবার অন্যদিকে, এদেশের পূর্ণ স্বায়ত্তশাসনের রূপরেখা। এ ছয় দফা মেনে নিলে পূর্ব বাংলার মানুষের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটত এবং পূর্ব বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার পেত। বস্তুত বঙ্গবন্ধুর উত্থাপিত ছয় দফার প্রত্যেকটি দফাতেই পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।উদ্দীপকের 'ক' দেশের সামরিক শাসকের কার্যকলাপের বিরুদ্ধে এক ব্যক্তি প্রতিবাদ করে কয়েকটি দাবি পেশ করেন যা শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবিকে ইঙ্গিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তির কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে নির্দেশ করে? …
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর