পাঠ্যপুস্তকের উক্ত ঘটনা বাঙালির মুক্তিতে কি গুরুত্ব বহন করে? বিশ্লেষণ কর।
উত্তর: পাঠ্যপুস্তকের উক্ত ঘটনা অর্থাৎ বঙ্গবন্ধুর ছয় দফা দারি বাঙালির মুক্তিতে গুরুত্ব বহন করে- উক্তিটি যথার্থ।পাকিস্তান স্বৈরশাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ। পাকিস্তানি শাসনামলে পূর্ব বাংলার অধিবাসীরা ছিল অনুন্নত, অবহেলিত এবং সর্বদিক দিয়ে বৈষম্য কবলিত। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সবদিক থেকে পূর্ব পাকিস্তানকে অনেক পিছিয়ে রাখা হয়। ফলে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অবহেলা ও বৈষম্যের হাত থেকে বাঁচানোর জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয়' সম্মেলনে তার ছয় দফা দাবি উত্থাপন করেন। উক্ত ছয় দফা ছিল একদিকে বাঙালি জাতির প্রাণের দাবি; আবার অন্যদিকে, এদেশের পূর্ণ স্বায়ত্তশাসনের রূপরেখা। এ ছয় দফা মেনে নিলে বাংলার মানুষের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটত এবং পূর্ব বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেত। বস্তুত বঙ্গবন্ধুর উত্থাপিত ছয় দফার প্রত্যেকটি দফাতেই পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই একে ঐতিহাসিক অধিকার বিল ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়েছে। কেননা, এই ছয় দফার পথ ধরে বাঙালির অন্যান্য জাতীয়তাবাদী আন্দোলন সংঘটিত হয়েছিল।পরিশেষে বলা যায়, পাঠ্যপুস্তকের ছয় দফা দাবির ঘটনা বাঙালির মুক্তিতে গুরুত্ব বহন করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের উক্ত ঘটনা বাঙালির মুক্তিতে কি গুরুত্ব বহন করে? বিশ্লে…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর