উপরের ছবি কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো ।
উত্তর: উপরের চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইঙ্গিত করে । ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেদিন সকাল থেকেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র-জনতা দলে দলে সমবেত হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সমাবেশে যে ভাষণ দেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তার বক্তব্যের মূল বিষয় ছিল ৪টি। যথা—১। চলমান সামরিক আইন প্রত্যাহার; ২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া; ৩। গণহত্যার তদন্ত করা এবং ৪। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশ কিছু দাবি তার ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সব অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন । কৌশলে তিনি প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে ঘোষণা দেন। ঘোষণায় তিনি বলেন, “তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, পানিতে মারব।” তিনি আরো বলেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।” উদ্দীপকের চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লাখো জনতার সম্মুখে বক্তৃতারত অবস্থায় দেখা যাচ্ছে, যা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে নির্দেশ করে। বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উপরের ছবি কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে আলোচনা…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর